ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৯৬ Time View
১৩৮

নিজস্ব প্রতিবেদক : মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় ১৪ জন জেলেকে আটক করা হয়।
রোববার দিবাগত রাত (৮ মার্চ) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হিজলা উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম-এর নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মেঘনা নদীতে মাছের প্রজনন রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক জেলেরা হলেন— মোঃ শাহাবুদ্দিন (৪৫), মোঃ মিরাজ হোসেন (২৩), মোঃ ইব্রাহীম (২৪), মোঃ রাসেল (৩৫), মোঃ সুলাইমান (২৫), মোঃ সাইদুল ইসলাম (৩০), মোঃ আরিফ (৩২), মোঃ জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), মোঃ শাহ-আলম (৪৩), মোঃ আনিচ (৩৭), আমিন (৩০) ও মোঃ সাকিল মাঝি (৩০)।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বরিশালে রাতভর অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক

Update Time : ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬