ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মুখোমুখি দুই সংঘর্ষ : আহত ৭

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৪ Time View
৪৬

নিজস্ব প্রতিবেদক : ‎বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন রহমতপুরের কাঁঠালতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও গৌরনদীর দক্ষিণ পালরদী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, রোববার (২৪ মে) সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের গৌরনদীর দক্ষিণ পালরদী এলাকায় বরিশালগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ‎আহত পাঁচজনই বরগুনা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী এবং দুইজন শিশু রয়েছে।

অপরদিকে মহাসড়কের বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুত্বর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতপুর এলাকা থেকে ইটভাটার ইটবোঝাই করে একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছলে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালকদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে মুখোমুখি দুই সংঘর্ষ : আহত ৭

Update Time : ০১:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬