ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কোপানো সেই জাকির গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৭ Time View
১৭

নিজস্ব প্রতিবেদক : মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় অমনি ওরফে রমেশ নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ( ১৬ জুন) বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকিরের মাদক কারবারে বিভিন্ন সময় বাঁধা দিয়ে আসছিলেন রমেশ। সুবিধা করতে না পেরে শুক্রবার রাতে তাকে মাদক (ইয়াবা) খাইয়ে ম্যানেজ করার চেষ্টা করে জাকির। এতে তিনি রাজি না হওয়ায় পরেরদিন শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে রমেশকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায় জাকির।

এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে রমেশকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় জাকির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় এজাহার জমা দেয় আহতের বড় ভাই অপূর্ব বাড়ৈ। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মামুন-উল ইসলাম বলেন-যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কোপানো সেই জাকির গ্রেফতার

Update Time : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬