ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বহুতল ভবনের ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৬৫ Time View
১২০

বরিশাল: বরিশাল নগরের সদর রোড এলাকায় একটি বহুতল ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আদালত পাড়া সংলগ্ন দেওয়ান ভিলার তৃতীয় তলার ছাদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভবনটির ছাদে থাকা রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ছাদের রান্নাঘর ও সেখানে থাকা একটি পোলট্রি ফার্ম সম্পূর্ণরূপে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমানও তাৎক্ষনিক জানা যায়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের স্টিমার ঘাট ফাঁড়ির এএসআই মেহেদী হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশালে বহুতল ভবনের ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ড

Update Time : ১২:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬