ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পরীক্ষার্থীদের অবরোধে চরম দুর্ভোগ

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৩ Time View
৪৫

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ ও পাঠ্যপুস্তক সংশোধনের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের সামনের মহাসড়কে এই অবরোধ শুরু হয়। এতে সড়কের ২ পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা ৩টি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের ‘বয়লার মুরগি’ বলায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তকের ভুল সংশোধন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি আলেকান্দা কলেজের পরীক্ষার্থী শাকিল ও মিরাজ বলেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পরীক্ষার হলে অনেক শিক্ষক তাদের সঙ্গে অশোভন আচরণ করেন, যা বন্ধ হওয়া জরুরি।

দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। গোপালগঞ্জ থেকে আসা যাত্রী তসলিমা বেগম বলেন, “জরুরি প্রয়োজনে বরিশাল যাচ্ছি, কিন্তু দীর্ঘক্ষণ আটকে থেকে এখন বাড়তি ভাড়ায় অটোরিকশায় রওনা দিতে হচ্ছে।” পরিবহন শ্রমিকেরা যাত্রীদের এই ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, “পরীক্ষার্থীদের দাবি নিয়ে আগে সমঝোতা হয়েছিল। এরপরও কেন তারা আবার আন্দোলনে নামল, তা আমার জানা নেই।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালে পরীক্ষার্থীদের অবরোধে চরম দুর্ভোগ

Update Time : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬