ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নৌযান থেকে চাঁদা নেওয়ার সময় দুজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২৬ Time View
৪৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীতে পণ্যবাহী নৌযান থেকে চাঁদা নেওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সাদেকপুর এলাকা সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক এনামুল হক।

তারা হলেন- ভোলা সদর উপজেলার কালুপুর গ্রামের মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে সজিব বেপারী (২৮) এবং একই গ্রামের সিদ্দিক মাঝির ছেলে মাইনউদ্দিন মাঝি (৩৫)।

পুলিশ জানায়, মেঘনা ও ইলিশা নদীপথে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। ইলিশা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন এলাকায় একটি বাল্কহেড থেকে এক হাজার টাকা নেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে বাল্কহেডটির সুকানি মেহেন্দিগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরিদর্শক এনামুল হক বলেন, কয়েক মাস আগে একই ধরনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছিল। নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

বরিশালে নৌযান থেকে চাঁদা নেওয়ার সময় দুজন গ্রেপ্তার

Update Time : ০২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬