ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে থেমে থেমে বৃষ্টি, লঞ্চ চলাচল স্বাভাবিক

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালে কখনো গুড়ি গুড়ি কখনো আবার মুশলধারায় বৃষ্টি হচ্ছে। গত তিনদিন ধরে বরিশালে আকাশ মেঘলা থাকায় রোদের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে স্কুল, কলেজ ও অফিসগামীরা।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত ইব্রাহিম হাওলাদার বলেন, চলতি বছর বরিশালে বৃষ্টি কম হয়েছে। গরমে অবস্থা খারাপ ছিল। এ বৃষ্টি আমাদের জন্য স্বস্তির। তবে বৃষ্টিতে যানবাহনের ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে।

সুলতানা বেগম নামে এক অভিভাবক জানান, সকালে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে একটু বিড়ম্বনায় পরতে হয়েছে। রিকশা পেতে দেরি হয়েছে ভাড়া বেশি চাচ্ছে। তবে বৃষ্টি স্বস্তির।

আবহাওয়া অফিস ইনচার্জ আবু জাফর বলেন, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগের কোথাও কোথায় অস্থায়ী, দমকা হাওয়া সহ মাঝারি-ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তিনি বলেন, আগামী ২ থেকে ৩ দিন এমন আবহাওয়া অব্যহত থাকবে। এসময় নদী বন্দর গুলোতে ২ নম্বর এবং সমুদ্র বন্ধরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় এখন পর্যন্ত বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বরিশালে থেমে থেমে বৃষ্টি, লঞ্চ চলাচল স্বাভাবিক

Update Time : ১১:১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬