ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪৯ Time View
৮৫

নিজস্ব প্রতিবেদক : জেলা তথ্য অফিসের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের হেমায়েত মোক্তার বাড়িতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, মানব পাচার রোধ, সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) অনিমেষ কান্তি হালদার সভাপতিত্ব করেন।

তিনি বলেন, জনগণের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকারের এসব উদ্যোগ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়তে নিরাপদ মাতৃত্ব, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইলের অপব্যবহার ও গ্রাম আদালতের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টি করা জরুরি।

এসময় ফ্যামিলি সদস্যদের উদ্দেশে আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর বলেন, কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ড দেওয়া হচ্ছে। কৃষি ক্ষেত্রে ভর্তুকি, প্রণোদনা ও কৃষি কাজে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগ। কৃষক কার্ডধারীরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি স্বল্পমূল্যে প্রাপ্তি, আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য মোবাইলে, কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ, ফসলের রোগ-বালাই দমন সহায়তা, কৃষি বীমা সুবিধা, কৃষি পণ্য সংরক্ষণ ও বিক্রয় সহায়তা এবং ন্যায্যমূল্যে সেচ সুবিধা পাবেন।

সমাবেশে বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, প্রায় দেড় শতাধিক নারী ও কিছু সংখ্যক পুরুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশালে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ

Update Time : ০৩:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬