ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ট্রাকের চাঁপায় নিহত ১

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯ Time View
১১

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর কালুখালীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা নিজের ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে বেপরোয়াগতির অপর একটি ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের যুবক ও ট্রাক চালক নজরুল ইসলাম মিলন ফকির (২৬)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ খবর তার নিজ গ্রামে ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নজরুল ইসলাম মিলন ফকির বাকাল গ্রামের মৃত আব্দুল মালেক ফকিরের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীর পাংশা কলেজ মোড়ের সামনে কালুখালী উপজেলার একটি ইটভাটার কাছে মিলনের ট্রাকের চাকা পাংচার হয়। পরে তিনি ট্রাকটি মহাসড়কের পাশে পার্কিং করে রেখে নিচে গিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে বেপরোয়াগতির অপর একটি ট্রাক এসে পার্কিং করে রাখা ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে থাকা মিলন চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হন।

সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মিলনের মরদেহ উদ্ধার করেছেন। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

নিহত নজরুল ইসলাম মিলন ফকির প্রায় দেড় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খবর পেয়ে মিলনের সেজো ভাই মো. শাওন ফকির তার ভাইয়ের মরদেহ আনতে রাজবাড়ীতে পৌঁছেছেন।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

বরিশালে ট্রাকের চাঁপায় নিহত ১

Update Time : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬