ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে অগ্নি নির্বাপনে আহত আনসার সদস্যরা সংবর্ধিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৭ Time View
৭৩

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি নির্বাপনে আহতদের সম্মাননা জানালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

বুধবার (১ এপ্রিল) হাসপাতালের কনফারেন্স রুমে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, ওয়ার্ড মাস্টার ও আনসার সদস্যসহ ১১ জনকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ইতোপূর্বে হাসপাতালে অনেকবার অগ্নিক‍াণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয় স্টাফরা অনেক কাজ করে থাকেন। কখনই এভাবে কাউকে সম্মাননা প্রদান করা হয়নি। বর্তমান পরিচালক স্যারের এই উদ্যোগটি সবাইকে ভালো কাজের উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, হাসপাতালের স্টাফদের অগ্নি নির্বাপনে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয় পরিচালক স্যার ফায়ার সার্ভিস বিভাগকে অবহিত করেছেন এবং অচিরেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. একেএম নজমুল আহসান। সম্মাননা অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন।

এছাড়া সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল, লিফ্ট অপারেটর ছায়েদ মিয়া, আনসার সদস্য রাকেশ সরকার, আল আমিন গাজি, মো. রাকিবুল, রুবেল দে, মো. রাজিব, কিশোর অধিকারী, মো. নাজমুল, স¤সম্রাট ভক্ত।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে হাসপাতালের ওপিডি (বহির্বিভাগ) ভবনের ৫ম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা দিতে হাসপাতালে ফায়ার সার্ভিস ও আনসার সদস্য এবং হাসপাতালের স্টাফরা অন্য ওয়ার্ডে সরিয়ে নেয়। এতে আগুনের ধোয়ায় ৮ আনসার সদস্য ও ওয়ার্ড মাস্টার ও লিফ্ট ম্যান আহত হন। তাদের প্রতি সম্মাননা জানাতে এই আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশালে অগ্নি নির্বাপনে আহত আনসার সদস্যরা সংবর্ধিত

Update Time : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬