ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৫ আসন : রূপাতলী কেন্দ্রে ভোট দিলেন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৪ Time View
৩০৪
নিজস্ব প্রতিবেদক।।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুফতি ফয়জুল করীম নির্বাচনের পরিবেশ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “মানুষ যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য আমরা প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা কামনা করছি।
ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি আরও বলেন, “জনগণ যাকে খুশি ভোট দেবে, কিন্তু গণরায় পাল্টে দেওয়ার জন্য যেন কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করা না হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মুফতি ফয়জুল করীম এই নির্বাচনে বরিশাল-৫ আসনের পাশাপাশি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বরিশাল সদরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশাল-৫ আসন : রূপাতলী কেন্দ্রে ভোট দিলেন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম

Update Time : ০১:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬