ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-১ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির শাহানুর খানম

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বিএনপির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর খানম। তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

রোববার (১২ এপ্রিল) ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আন্দোলনে রাজপথ কাপানো এই নেতা।
জানা যায়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সক্রিয় উপস্থিতি ছিলো জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহানুর খানমের। হামলা-মামলা ও ব্যক্তিগত ঝুঁকি উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তিনি থেকেছেন অবিচল। এমনকি বরিশাল জেলা আইনজীবী ফোরামের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি।
অ্যাডভোকেট শাহানুর খানম কেবল একজন আইনজীবী নন বরং বরিশালের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে একজন নিবেদিতপ্রাণ কর্মী। দলের চরম দুঃসময়েও তিনি নেতাকর্মীদের পাশে থেকে আইনি ও রাজনৈতিক সহযোগিতা প্রদান করেছেন। সংসদীয় রাজনীতিতে তাঁর মতো একজন দক্ষ, উচ্চ শিক্ষিত এবং মাঠ পর্যায় থেকে উঠে আসা নেত্রীর উপস্থিতি দল ও জনপদকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন বরিশালের আইনজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ। গৌরনদী ও আগৈলঝাড়ার সাধারণ জনগণের পক্ষ থেকে তাঁর এই সাহসী পথচলায় উত্তরোত্তর সাফল্য এবং দলের মনোনয়ন প্রাপ্তি কামনা করেছেন স্থানীয় প্রবীন ও নবীন নেতা-কর্মীরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বরিশাল-১ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির শাহানুর খানম

Update Time : ০১:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬