ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-১ আসনে ধানের শীষের পক্ষে বিএনপি নেতার প্রচারনা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ Time View
৭৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষ মার্কার পক্ষে রবিবার (পহেলা ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে নেতাকর্মীদের নিয়ে গৌরনদীতে ব্যাপক জনসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।

জনসংযোগের পূর্বে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, ইতিপূর্বে প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনার জন্য যেসব কমিটি গঠণ করা হয়েছে, তাতে দলের দুর্দীনের ত্যাগী ও হামলা-মামলার স্বীকার নেতাকর্মীদের রাখা হয়নি। এতে ওইসব নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মার্কা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। যেকারণে তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারনায় মাঠে নামা হয়েছে।

অনুষ্ঠিত সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ওইসব নেতাকর্মীদের নিয়ে আকন কুদ্দুসুর রহমান ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে জনসংযোগ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান, এম জহির উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। অপর তিনজন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মধ্যে একমাত্র ইঞ্জিনিয়ার আবদুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

বরিশাল-১ আসনে ধানের শীষের পক্ষে বিএনপি নেতার প্রচারনা

Update Time : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬