ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন, একজনের নামঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১০০ Time View
২৮১

নিজস্ব প্রতিবেদক : বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবী জামিন পেয়েছেন। তবে ১২ নম্বর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

জামিনপ্রাপ্ত অপর আইনজীবীরা হলেন; বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন, জেলা আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এবং অ্যাডভোকেট বসির উদ্দিন সবুজ।

এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানা-এ মামলা দায়ের করেন।

মামলায় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়। বিষয়টি ঘিরে আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন, একজনের নামঞ্জুর

Update Time : ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬