ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ১১:১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪৯ Time View
৮১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ অংশের বোয়ালিয়া রেইন্টিতলা নামকস্থানে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস, ইজিবাইক এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতদিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাঁপা দিলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পরে গুরুত্বর আহত হন।

প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ ইজিবাইকের ছয়জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে যান চলাচল স্বাভাবিক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

Update Time : ১১:১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬