
মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে আলী হায়দারকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতা বর্তমানে সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাঠপর্যায়ে তার সক্রিয় ভূমিকা দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত হাসিনা সরকারের আমলে আলী হায়দার একাধিকবার জেল-জুলুম, মামলা ও হামলার শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও চাপের মুখেও তিনি কখনো রাজপথ ছাড়েননি; বরং প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই সাহসী ও ত্যাগী ভূমিকা তাকে তৃণমূলের কাছে একজন পরীক্ষিত, সংগ্রামী ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে যারা নির্যাতন সহ্য করেও সংগঠনের পতাকা উঁচিয়ে রেখেছেন, তাদেরই মূল্যায়ন করা উচিত। আলী হায়দার সেইসব নেতাদের একজন, যিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে গেছেন। ফলে আসন্ন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলে সংগঠন আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে তারা মনে করেন।
তৃণমূলের দাবি, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমেই সংগঠনের গতিশীলতা বাড়ানো সম্ভব। আলী হায়দারের মতো মাঠঘেঁষা নেতাকে মূল্যায়ন করলে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মের নেতাকর্মীরা উৎসাহিত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন তারা।
Reporter Name 




















