
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পুলিশ সুপারের করা নির্দেশনা, যতক্ষণ পর্যন্ত বরগুনা মাদকমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত গভীর রাতে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি নামক এলাকা থেকে নয়টি গাঁজা গাছসহ জয় পহলান-(১৭) নামের এক কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় তার বাড়ির আঙিনা থেকে রোপণ করা ৯ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। আটককৃত জয় চন্দমনি গ্রামের সত্তার পহলানের ছেলে। উদ্ধার করা গাঁজা গাছগুলো বিভিন্ন উচ্চতার।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) বিকাশ কর্মকার জানান, স্থানীয় জয় গাঁজার বীজ রোপণ করে গাছগুলো বানিয়েছেন যাতে পরবর্তীতে গাঁজা প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায়। আটককৃত জয় পহলানের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 



















