ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা-১ আসনের ৬৮ ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১০ Time View
১৬১

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের ১৮৫ ভোট কেন্দ্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগারিতে ৬৮ ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ ঘোষনা করেছে প্রশাসন।

এর মধ্যে আমতলী উপজেলার ৬৫ কেন্দ্রের মধ্যে ১৮টি,তালতলী উপজেলার ৩০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি ও বরগুনা সদর উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩টি ভোট কেন্দ্র।

সুষ্ঠু ভোট গ্রহনে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা বলয়ে আনার জন্য জানিয়েছেন সচেতন নাগরিকরা।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরদ-ই-খুদা মুঠোফোনে বলেন ,ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তায় সর্বস্তরের ব্যবস্থা নেয়া হবে। কোনো ক্রমেই এ সকল কেন্দ্রে নিরাপত্তার বিষয়ে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য আমতলী,তালতলী ও বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসনটি। এই আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৯ হাজার ৪৬০ জন।এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৯৮ জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৬০হাজার ৩৫১ জন। এছাড়া, ১১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

বরগুনারএই আসনটিতে মোট প্রার্থী চারজন।এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো.নজরুল ইসলাম মোল্লা নির্বাচনে অংশ নিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন।১১ দলের খেলাফত মজলিসের প্রার্থী মো.জাহাঙ্গীর হোসাইন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জাতীয় পার্টি-জেপি থেকে মো. জামাল হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরগুনা-১ আসনের ৬৮ ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ

Update Time : ১১:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬