ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরম সংগ্রহে বাঁধা : বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে পুনঃ তফসিলের দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৯০ Time View
১২৯

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীদের একাংশ।

আওয়ামী লীগ এবং বিএনপিপন্থি  আইনজীবীদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ দেখালে তাদের ফরম দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা। রবিবার (৮ মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান আইনজীবীরা। তারা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী গত ৫ মার্চ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এক দিনই ছিল ফরম বিক্রির সময়সীমা। কিন্তু ফরম ক্রয় করতে গেলে অনেক সম্ভাব্য প্রার্থীকে নির্বাচন কমিশনের কক্ষে প্রবেশের আগেই গেটে আটকে দেওয়া হয় বলে অভিযোগ জেলা আইনজীবী সমিতির একাংশের। এমনকি আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিতে চাইলেও তাদের ফিরিয়ে দেয়া হয়।
এ ঘটনার প্রতবাদে রোববার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপির সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা নির্বাচন কমিশনের কার্যালয় ঘিরে রেখে অন্যদের মনোনয়ন ফরম কেনায় বাঁধা দিয়েছেন। আওয়ামী লীগপন্থি আইনজীবী দেলোয়ার হোসেন দিলু বলেন, সভাপতি পদে প্রার্থী হতে নির্ধারিত সময়ে ফরম নিতে গেলেও আমাকে ফরম দেওয়া হয়নি। দুপুর ২টার দিকে ফরম আনতে গেলে আমাকে এবং আরো অনেককে গেটে আটকে দেয়া হয়।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কাজী মনির বলেন, মনোনয়ন ফরম কিনতে গেলে প্রধান নির্বাচন কমিশনার ফরম দিতে অপারগতার কথা জানান। তাদের দাবী, একটি পাতানো নির্বাচনের প্রক্রিয়া চলছে। একদলীয় নির্বাচন আয়োজনের নীলনকশা করা হচ্ছে। সাধারণ আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে পুনঃতফসিল ঘোষণা করা প্রয়োজন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকন। তিনি বলেন, আমার কাছে যারা এসেছেন তাদের মনোনয়ন ফরম দেওয়া হয়েছে। বাইরে কী হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

ফরম সংগ্রহে বাঁধা : বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে পুনঃ তফসিলের দাবি

Update Time : ০২:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬