ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে পরিবারের ৩ জনকে চেতনানাশক খাইয়ে চুরি

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ Time View
১৩৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে সেহরী খেয়ে একই পরিবারের ৩ জন অচেতন হয়ে পড়ে। পরে তাদের ঘরের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তাদের অনুপস্থিতিতে ঘরে থাকা খাবারের সঙ্গে চেতানা নাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এতে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা মালামাল চুরি করে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে। ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থরা হলেন, ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামের এনামুল হক (৫০) তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।

ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাসের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পিছনের দরজা খোলা পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছে। ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিলো দূর্বিত্তরা।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংযুক্তা সাহা বলেন, সকালে আমাদের হাসপাতালে তিনজনকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭২ ঘন্টা না গেলে অচেতন হওয়ার মূল কারণ জানা যাবে না। এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পিরোজপুরে পরিবারের ৩ জনকে চেতনানাশক খাইয়ে চুরি

Update Time : ০১:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬