ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভায় মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৭ Time View
২৬৩
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সরকারি বালক স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২.৫০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে পিরোজপুরে আসেন এবং বেলা ৩টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন।
সকাল থেকেই পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমিরের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কেও মানুষের ভিড় লক্ষ করা গেছে। মঞ্চে উঠার পর ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান।
পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। এই সভায় কেন্দ্রীয় ও জোটের শীর্ষ নেতাদের এক বিশাল বহর উপস্থিত থাকার কথা রয়েছে। জনসভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পিরোজপুরে জামায়াত আমিরের জনসভায় মানুষের ঢল

Update Time : ০১:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬