ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর শহরে গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর শহরের একটি বাসায় মঙ্গলবার দিবাগত রাতে দুঃসাহসিক চুরি  সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাসার গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

শহরের শিকারপুর এলাকার মৃত মান্নান শেখ এর বাড়িতে এ চুরি সংঘটিত হয়।  চুরির ঘটনা ও সে সংক্রান্তে থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ হাসান। তিনি এ প্রতিনিধিকে বলেছেন সামান্য একটি চুরি হয়েছে।

ওই বাসার গৃহকত্রী রিজিয়া বেগম জানিয়েছেন তার বাসায় তিনি এবং শাহিনুর ও কামারুন নামে তার দু’গৃহকর্মী থাকেন। বুধবার রাত ২ টার দিকে তার বাসার গ্রিল কেটে কালো মুখোশধারী দু’ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে হত্যার হুমকী দিয়ে ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

এসময়ে তারা ঘরের সব রুমের আলমিরা ও ওয়্যারড্রপ ভেঙে তছনছ করে। এঘটনায় তার এক আত্মীয় মোঃ ফরিদুজ্জামান লিখিভাবে থানায় অভিযোগ করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মোঃ রমিজ জানিয়েছেন ওই বাসার গ্রিল কেটে চোর ভিতরে ঢুকে চুরি করেছে। ওই বাসার পক্ষ থেকে  থানায় লিখিতভাবে জানানোর কথা স্বীকার করে তিনি জানিয়েছেন গৃহকত্রীর আমেরিকা প্রবাসী ছেলে মোঃ মারুফ জানিয়েছেন ঘটনার ক্লু পাওয়া গেলে তারা নিয়মিত অভিযোগ দিবেন। তবে তিনি বলেছে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

পিরোজপুর শহরে গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

Update Time : ১২:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬