ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সড়ক সংস্কারের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৩৯ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : জেলার দশমিনা উপজেলায় একটি পাকা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া নতুন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও নতুন বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, নতুন বাজার থেকে গছানী বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হলেও নতুন বাজার সংলগ্ন প্রায় ২৫ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। দ্রুত এ অংশ সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

তারা বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। ক্ষতিগ্রস্ত অংশের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং জনদুর্ভোগ বাড়ছে।

দ্রুত সড়কের ওই অংশ সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেল্লাল উদ্দিন, গণঅধিকার পরিষদের নেতা রমিজ উদ্দিন, মামুন হাওলাদার, সৈয়ব হাওলাদার ও নাসির রাড়িসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালীতে সড়ক সংস্কারের দাবি

Update Time : ০৩:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬