ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১২ Time View
২৭

নিজস্ব প্রতিবেদক : জেলার বাউফলে সড়ক দুর্ঘটনায় ইউনুস খান (৬০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার অজ্ঞাত স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দুইজন অজ্ঞাত ব্যক্তি তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাহরিয়ার আল কাইয়ুম জানান, দুই ব্যক্তি আহত অবস্থায় ইউনুস খানকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে মরদেহ নিতে আসা স্বজন সেলিম সরদার জানান, নিহত ইউনুস খান পেশায় ভিক্ষুক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক হাফেজে কোরআন পুত্র সন্তানের জনক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Update Time : ১২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬