ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৩৪ Time View
১৬৯

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক সোহাগ হাওলাদার দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঙ্গাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মাদ্রাসা শেষে বাড়ি ফিরছিল। পথে পাঙ্গাশিয়া স্ব-মিল এলাকার দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত সোহাগ তাকে জোরপূর্বক রাস্তার পাশের একটি বাগানের ভেতরে টেনে-হিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় সড়ক দিয়ে যাওয়ার পথে এক অটোরিকশাচালক বাগানের ভেতরে ধস্তাধস্তির দৃশ্য দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সোহাগকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সোহাগকে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ

Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬