ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৮ Time View
৩৬

নিজস্ব প্রতিবেদক : জেলার বাউফল উপজেলায় অভিযান চালিয়ে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ সোমবার বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৫০টি এ সব জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) তপন মজুমদার, বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এবং নৌপুলিশের সদস্যরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Update Time : ০১:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬