ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে কৃষক কার্ড বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪৯ Time View
৯৭

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদের রাজাবাড়ি ব্লকের ৫টি গ্রামের ৩ হাজার ৫৫জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

আগামী ৪ বছরে দেশের ১ কোটি ৬৫ লাখ চাষির হাতে কৃষক কার্ড বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার বাংলা নববর্ষের দিনে বরিশাল বিভাগের প্রথম উপজেলা হিসেবে নেছারাবাদে এ কৃষক কার্ড বিতরণ করা হল।

কৃষকের পাশাপাশি মৎস্যচাষি ও দুদ্ধখামারীরাও এই কার্ডের আওতায় আসবেন বলে জানা গেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার প্রথমবার দেশের ১০টি স্থানে ২২ হাজার ৬৫জন কৃষকের মাঝে কার্ড প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে এ কার্ড প্রদান উদ্বোধন করেন।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ’র সভাপতিত্বে নেছারাবাদের উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখার উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ।

সভায় অন্যদের মধ্যে ডিএই ক্রপস উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম, পিরোজপুরের উপ পরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম, কৃষক রুহুল আমীন, কিষাণী পপি মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃষক কার্ড’র পাশাপাশি গাছের চাড়াও তুলে দেন কৃষকদের হাতে।

সরকারের প্রবর্তিত কৃষক কার্ডধারীরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচসুবিধা ছাড়াও সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। পাশাপাশি স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা এবং আবহাওয়া ও বাজার তথ্য সহ কৃষি বিষয়ক প্রশিক্ষণও পাবেন।

এ সব কার্ডধারীগণ কৃষিবীমার সুবিধা ও ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা সহ মোট ১০ ধরনের সুবিধার আওতায় আসবেন বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

নেছারাবাদে কৃষক কার্ড বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

Update Time : ১২:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬