ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের দুঃখ দেখাতে পায়রা বন্দর চেয়ারম্যানকে উচ্ছেদ হওয়া পরিবারের ঈদের কার্ড

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৪৮ Time View
৮৯

নিজস্ব প্রতিবেদক : নিজেদের দুঃখ দূর্দশা স্বচক্ষে দেখাতে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানকে ঈদ শুভেচ্ছা জানাতে উচ্ছেদ আতংকে থাকা জিয়া কলোনীর ১৩৬ পরিবারের সদস্যরা অভিনব আমন্ত্রণ কার্ড প্রদান করেছে।

রবিবার সকাল ১১ টায় কলাপাড়ার জিয়া কলোনীর নারী, পুরুষ ও শিশুরা ঈদ শুভেচ্ছার মিছিল নিয়ে বন্দর  চেয়ারম্যান বরাবর এ ঈদের দাওয়াত কার্ড ও তাদের দাবি পৌঁছে দেন। পায়রা বন্দর চেয়ারম্যান’র একান্ত সচিব আহসান হাবিব জিয়া কলোনীর বাসিন্দাদের এ কার্ড গ্রহণ করেন।

জিয়া কলোনীর বাসিন্দাদের পক্ষে নজরুল ইসলাম  বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন এ জিয়া কলোনী তৈরি করা হয়। অথচ পায়রা বন্দরের পাশের এ গ্রাম এখন উচ্ছেদ করার জন্য দিনে- রাতে বুলডোজার নিয়ে হাজির হচ্ছে ঠিকাদাররা। এ কারনে এখন উচ্ছেদ আতংকে রয়েছেন তারা।

কলাপাড়ার একমাত্র কলোনী যেখানে এবার কোরবানি হবে না।  তাদের দাবি জিয়া কলোনীর বাসিন্দাদের উচ্ছেদের আগে তাদের পূনর্বাসনের ব্যবস্থা না করলে তারা মাথা গোঁজার আশ্রয় হারাবেন।  তাই ঈদের দিন তাদের দূর্দশা দেখতে পায়রা বন্দর চেয়ারম্যানকে তাদের গ্রামে দাওয়াত দিতে এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

নিজেদের দুঃখ দেখাতে পায়রা বন্দর চেয়ারম্যানকে উচ্ছেদ হওয়া পরিবারের ঈদের কার্ড

Update Time : ১২:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬