ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে টুলুর নিয়োগ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ২১১ Time View
৩৯০

নিজস্ব প্রতিবেদক : বরিশাল থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক, দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান টুলু। গত পহেলা ফেব্রুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

মোস্তাফিজুর রহমান টুলু বাবুগঞ্জ উপজেলার একটি সুপরিচিত নাম। তিনি বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। পেশাগত জীবনে মোস্তাফিজুর রহমান টুলু একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

বিশেষ করে অবসর সময়ে তিনি সমাজের নানান অসঙ্গতি, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার গল্প তুলে ধরে স্থানীয় সাংবাদিকতাকে সমৃদ্ধ করে আসছেন। দীর্ঘদিন অবৈতনিকভাবে স্থানীয় সাংবাদিকতায় যুক্ত থেকেও তিনি কখনো দায়িত্ববোধ থেকে বিচ্যুত হননি। জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরাই তার সাংবাদিকতার মূল লক্ষ্য।

তার এই অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবেই দৈনিক কীর্তনখোলা পত্রিকা কর্তৃপক্ষ তাকে বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। এই নিয়োগে বাবুগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তার পেশাগত সাফল্য কামনা করেছেন। আশা করা হচ্ছে, মোস্তাফিজুর রহমান টুলুর হাত ধরে বাবুগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ, উন্নয়ন ও জনজীবনের বাস্তব চিত্র আরও শক্তভাবে দৈনিক কীর্তনখোলার পাতায় উঠে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে টুলুর নিয়োগ

Update Time : ০১:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬