ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View
১৩৭

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান থেকে সরে যাবে, চুক্তি হোক বা না হোক। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত হয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তখনই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত কার্যকর করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরান এখন একটি চুক্তির জন্য আকুলভাবে চেষ্টা করছে। তবে এমন কোনো চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সূচির ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধের অবসান চায় এবং এ জন্য তাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে। তবে তিনি শর্ত হিসেবে বলেন, প্রতিপক্ষকে নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে আবার সংঘাত না ছড়ায়।

এদিকে, যুদ্ধবিরতির উদ্যোগ জোরদার করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই চীন এই কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর এক কমান্ডার ও আরেকজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালিয়েছে।

এদিকে, ট্রাম্প বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে ভাষণে ইরান প্রসঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ আপডেট’ দেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

Update Time : ০৬:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬