ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আইচা হাসপাতালকে রাজস্ব খাতে নিতে নুরুল ইসলাম নয়ন এমপি’র উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫০ Time View
১৩৪
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:  ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার ২০শর্য্যার হাসপাতালটিকে রাজস্ব খাতে নেয়ার উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক ও ভোলা -৪(চরফ্যাশন-মনপুরা) আসনের নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন। এ উপলক্ষ্যে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আবেদন করেছেন তিনি।
আবেদনে উল্লেখ করেন দুর্গম অঞ্চলের লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে সৌদি সরকারের অর্থায়নে হাসপাতালটি নির্মিত হয়েছিলো । আধুনিক ভবন ও যন্ত্রপাতি থাকা সত্বেও দীর্ঘ ২৬ বছরেও হাসপাতালটি পুর্নাঙ্গ ভাবে চালু হয়নি। হাসপাতালটিতে জনবল এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহের অভাবে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে আছে। সেখানের মানুষকে চিকিৎসার জন্য ৩০কিলোমিটার দুরে উপজেলা সদরে যেতে হচ্ছে। যা কষ্ট সাধ্য ও ব্যয়বহুল। এ কারণে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ হাসপাতালটি রাজস্ব খাতে স্থানান্তর করে জরুরী জনবল নিয়োগের দাবী জানিয়ে আসছে।
আবেদনে দক্ষিণ আইচার অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ২০ শয্যার হাসপাতালটিকে অতিদ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে পুনাঙ্গ ভাবে চালুর অনুরোধ জানিয়েছেন স্থানীয় এমপি নুরুল ইসলাম নয়ন।
স্থানীয় এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চরফ্যাশনের সর্বস্তরের মানুষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

দক্ষিণ আইচা হাসপাতালকে রাজস্ব খাতে নিতে নুরুল ইসলাম নয়ন এমপি’র উদ্যোগ

Update Time : ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬