ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬৩

নিজস্ব প্রতিবেদক : মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট সাতজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে। গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানিয়েছেন, খবরপেয়ে আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুত্বর অবস্থায় নেই।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী বাসষ্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

তিনি আরও জানিয়েছেন, মরদেহ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দূর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

Update Time : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬