ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১০১ Time View
১৫৪

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠি গ্রামে দুই মামলার আসামী রাতুল ইসলাম মুন্নাকে  গ্রেফতার করেছে ঝালকাঠি থানা পুলিশ।

২ ফেব্রুয়ারী সোমবার বিকালে কল্যাণকাঠি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সদর থানার এসআই মো: রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে আসামী মুন্নাকে গ্রেফতার করে।

মুন্নার নামে এবছর ৮ ফেব্রুয়ারী  দ্রুত বিচার আইনে চাঁদা দাবী মামলা  নং ০৫ এবং গত বছর ৭ ডিসেম্বর প্যানেলকোড পিসি ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৮০/ ৫০৬/৩৪ ধারায় মামলা রুজু হয়,  মামলা নং ৭। সে এজাহার নামীয় পলাতক আসামী। এলাকাবাসী  সূত্রে জানা যায়, ‘রাতুল ইসলাম মুন্না ওই এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বহু অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে বলে সূত্রটি জানায়।

ঝালকাঠি সদর থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, একাধিক মামলার পলাতক আসামী রাতুল ইসলাম মুন্নাকে অভিযান পরিচালনা করে সোমবার বিকালে আটক করা হয়েছে।

আটকের পর সে অসুস্থতাবোধ করলে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সুস্থ্য হলে মঙ্গলবার আসামী মুন্নাকে  আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার

Update Time : ০২:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬