ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View
৯৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-খুলনা মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর (৩৫) নিহত হয়েছে।

দুর্ঘটনায় বাইক চালক সোহেল গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে এ দুর্ঘটনা ঘটেছে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে সাগর ও ব্যবসায়ী সোহেল আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে চিকিৎক সাগরকে তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক সোহেল চিকিৎসাধীন।

পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নলছিটি থানার ইনচার্জ আরিফুল আলম।

স্থানীয়রা জানিয়েছেন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। এসময় নলছিটি উপজেলার রায়াপুরে বরিশাল-ঝালকাঠি সড়কে মোটোসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজনেই। পরে তাদের উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিলে চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহের আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন।

নিহত হুমায়ুণ কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সোহেল হোসেন (৩৫) ঝালকাঠি স্টেশন রোডের থাইগ্লাস ব্যবসায়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

Update Time : ০২:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬