ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৪ Time View
২৩

নিজস্ব প্রতিবেদক : জেলায় ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত।

সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের আকর্ষণীয় প্রচার, বিভ্রান্তিকর বিপণন কৌশল এবং বিভিন্ন ধরনের প্রলোভনের মাধ্যমে নতুন প্রজন্মকে আসক্তির দিকে ঠেলে দেয়া হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় এসব প্রলোভনের মুখোশ উন্মোচন করে সচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে তরুণ সমাজকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Update Time : ১১:০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬