ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩৬ Time View
৭০

নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবস উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম রাতুল, প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলামসহ অন্যরা।

অপরদিকে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জিয়ানগর বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নাসিম সাঈদী। আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।

এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জিয়ানগর বাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

জিয়ানগরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

Update Time : ০২:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬