ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ Time View
১৩১

ভোলার চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলায় তিন যুবককে ফাঁসনোর অভিযোগ উঠেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারী) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেছেন নুর করিমসহ অপর দুই আসামী।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারী। সে চট্রগ্রামে কর্মস্থলে থাকায় বিভিন্ন পরিবহনের সাথে তার সখ্যতা থাকার কারনে ওইসব পরিবহন দিয়ে ভোলার চরফ্যাশনসহ বিভিন্ন উপজেলায় মাদক পাচার করে আসছিলেন। এতে যুব সমাজ ক্ষতির মুখে পড়ায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের শতশত নারী পুরুষ তার বিচারের দাবীতে ইতোপূর্বে ঝাড়ু মিছিল করেছেন এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলায় মাদক কারবারী হাসান সরদারের মাদক কারবারে ব্যাঘাত ঘটে। এতে হাসান সরদার ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তার ছেলে-স্ত্রীকে কুপিয়ে জখম ও তাকে মারধর করেন।

এছাড়াও তার মাদক কারবার টিকিয়ে রাখতে নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করে হাসান সরদার তার স্ত্রীকে দিয়ে ১৪ ফেব্রুয়ারী চরফ্যাশন থানায় নাটকীয় ধর্ষণ মামলা দিয়েছেন। এসময় তারা মাদক কারবারী ও তার স্ত্রীর মিথ্যা মামলা থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

অভিযোগ প্রসঙ্গে হাসান সরদার বলেন, ‘আমি চট্টগ্রামে ব্যবসা করি। এলাকায় মাদক বিক্রির সাথে আমি জড়িত না।’

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, ভিক্টিম নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। সত্য বা মিথ্যা তদন্তে বেড়িয়ে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলা

Update Time : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬