ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩৬ Time View
৬৭

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে কৃষকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. নজরুল ইসলাম শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খাইরুল ইসলাম মল্লিক, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. আলী আজম শরীফ, ‘পার্টনার’ প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মুহম্মদ রিয়াজ উদ্দীন এবং ভোলা জেলা বিএনপির সদস্য হাজী হেলাল উদ্দিন টিপু।

কংগ্রেসে বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে ফিল্ড স্কুল কার্যক্রম কৃষকদের জন্য একটি কার্যকর শিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর মাধ্যমে কৃষকরা উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সরকারি কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় শতাধিক ব্যক্তি এ কংগ্রেসে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

চরফ্যাশনে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ০২:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬