
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বরগুনায় সভা
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরগুনায় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে উপকমিটির এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ইউসুফ আলী মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু প্রমুখ। সভায় দিবসগুলো পালনে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।
৮৭
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরগুনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে উপকমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ইউসুফ আলী মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু প্রমুখ।
সভায় দিবসগুলো পালনে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।