ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩ Time View
১১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মার্কেটে ভোক্তাধিকারের অভিযানে মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮) নামের দুই অসাধু আচার ও চকলেট ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) বিকেলে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন বার্মিজ মার্কেটের “কুয়াকাটা এন্টারপ্রাইজ ও আয়াত পার্সেল হাউজ এন্ড বার্মিজ সপ” নামক দুই দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, এসব আচার ও চকলেট এর দোকানে বিভিন্ন বিদেশি মোরগে দেশীয় মানহীন আচার ও চকলেট বিক্রির মাধ্যমে পর্যটক দর্শনার্থীদের সাথে প্রতারণা করে আসছিল।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্কতামুলক প্রাথমিকভাবে এ জরিমানা করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬