ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল দুই কোরাল, অর্ধলাখে বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৫৮

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল বড় আকৃতির দুটি কোরাল মাছ। মেসার্স সাগর ফিশের রুহুল মাঝির ফিশিং বোটে মাছ দুইটি ধরা পড়ে। সোমবার মাছ দুটি আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে।

এসময় মানুষ মাছ দুটি দেখতে ভিড় করেন। মাছ দুটির মোট ওজন ছিল প্রায় ৩৫ কেজি। বড় মাছটির ওজন ছিল ১৮ কেজিরও বেশি। ঢাউস সাইজের মাছ দুটি কিনতে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

শেষ পর্যন্ত স্থানীয় মাছ ব্যবসায়ী রহমান খান দেড় হাজার টাকা কেজি দরে ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি কিনে নেন। তিনি জানান, আড়তদারি কমিশনসহ তার প্রায় ৫০ হাজার টাকার মতো খরচ হয়েছে।

ট্রলার মাঝি রুহুল আমিন বলেন, ‘সাগর খুবই উত্তাল। তারপরও জীবিকার তাগিদে গভীর সাগরে যাই।

প্রথমবারে জাল ফেলে বেশি মাছ পাইনি। পরেরবারে জাল টানলে বড় কোরাল দুই টা উঠে আসে। তখন কষ্ট ভুলে গেছি ।’ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গভীর সমুদ্রে এমন বড় মাছ পাওয়া স্বস্তির খবর।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল দুই কোরাল, অর্ধলাখে বিক্রি

Update Time : ০১:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬