
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ছাত্রদল সদস্য এবং কাশিমপুর থানা যুবদলের উদীয়মান নেতা মো: শাহীন মোল্লা। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় শাহীন মোল্লা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারো আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনই ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি আরও উল্লেখ করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব শওকত হোসেন সরকার ভাইয়ের দিকনির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা চাই এই ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়।
উল্লেখ্য যে, শওকত হোসেন সরকার ভাইয়ের পক্ষ থেকে গতকাল গাজীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শাহীন মোল্লা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ঈদ সামগ্রী বিতরণকালে তিনি বলেন, সাধারণ মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। শওকত হোসেন সরকার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা কাশিমপুর থানা যুবদল সবসময় রাজপথে এবং জনগণের পাশে আছি।
পরিশেষে শাহীন মোল্লা কাশিমপুর ইউনিটের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
Reporter Name 





















