
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন এর নির্দেশক্রমে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মোসাঃ মর্জিনা (৫২) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 




















