ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০১:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৪ Time View
৪২

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সঠিক সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বর্জ্য নিষ্পত্তি বিষয়ে পিরোজপুরের কাউখালীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার ইমাম, মোয়াজ্জেম ও খতিবদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক মোঃ আতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম।

কর্মশালায় সকলে নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য পরিবেশ সম্মত ভাবে অপসারণ, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি অনুসরণ এবং সময়মতো লবণ প্রয়োগের মাধ্যমে চামড়ার গুণগত মান বজায় রাখা । এবং কোরবানির পশুর চামড়া দেশের একটি মূল্যবান সম্পদ। তাই সঠিক নিয়মে সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এর অর্থনৈতিক মূল্য রক্ষা করা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা

Update Time : ০১:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬