ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় হাস পালনের ফলাফল প্রদর্শণ ও সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহনশীল অধিক মাংস উৎপাদনশীল পেকিন জাতের হাঁস পালনের ফলাফল প্রদর্শণ ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মারুফ বিল্লাহ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহায়তায় এবং হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) আওতায় সভায় সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ পাখিমারা শাখার ব্যবস্থাপক আব্দুল করিম। বক্তব্য রাখেন প্রকল্পের কৃষি কর্মকর্তা সোহেল সিকদার, মৎস্য কর্মকর্তা ইমরান হোসাইন, সফল খামারী মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৮০ জন খামারীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

হীড বাংলাদেশ পাখিমারা শাখার শাখা ব্যবস্থাপক  আব্দুল করিম বলেন, পেকিন হাঁস পালনের মাধ্যমে খামারীরা সফল হয়েছে। হীড বাংলাদেশ’র স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)  এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইব্রাহিম খান বলেন,অধিক মাংস উৎপাদন জলবায়ু সহনশীল এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ায় পেকিন জাতের হাঁস পালনের মাধ্যমে খামারীরা মাংসের চাহিদা মেটাতে পারে এবং আর্থিক লাভবান হচ্ছে।

কলাপাড়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, আমরা সর্বদা দেশী হাঁস পালনে অভ্যস্ত যেগুলোর মাংস ও ডিম উৎপাদন ক্ষমতা অনেক কম। যা আমাদের চাহিদা মেটাতে পারছে না। পেকিন জাতের হাঁস পালন করলে খামারীরা যেমন আর্থিক লাভবান হবে এবং মাংস ও ডিমের চাহিদা মেটানো সম্ভব। হীড বাংলাদেশের উন্নত জাতের হাস পালনের  এ উদ্যোগে এলাকার খামারীরা লাভবান হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কলাপাড়ায় হাস পালনের ফলাফল প্রদর্শণ ও সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬