ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বর্জ্য অপসারণে ‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া’ কার্যক্রম শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৯ Time View
৯৮

“গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া, পরিচ্ছন্ন সবুজে ঘেরা-কলাপাড়া পৌরসভা”স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় শুরু হলো পারিবারিক বর্জ্য অপসারণ কার্যক্রম। বুধবার বেলা ১১ টায় এই পরিচ্ছন্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

তিনি প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধনকালে বলেন, কলাপাড়া পৌরশহরকে ক্লিন রাখতে সকল নাগরিকদের সহায়তা করতে হবে। শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একমাত্র ড্রেনেজ খালটি রক্ষায় খালে পারিবারিকসহ কোন ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান। তিনি খালটি খনন করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এসময় কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, “গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া”স্লোগান নিয়ে টিম-৯১ এর সমন্বয়কারী মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।

পৌরপ্রশাসক কাউছার হামিদ জানান, পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের মাধ্যমে প্রথমে শহরের চার নং ওয়ার্ডের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক বর্জ্য সংগ্রহ করে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরো তিনটি ওয়ার্ডে এই কার্যক্রমের পরিধি বাড়ানো হবে।  প্রত্যেক পরিবার কে পারিবারিক বর্জ্য সংগ্রহের জন্য একটা করে বালতি সরবরাহ করা হয়েছে। এজন্য ফি মাসে প্রত্যেক পরিবার থেকে ১০০ টাকা করে সেবামূল্য নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

কলাপাড়ায় বর্জ্য অপসারণে ‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া’ কার্যক্রম শুরু

Update Time : ০৩:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬