ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩০ Time View
৬০

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দুপাড়া আবাসন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে। তার স্বামী নাজমুল ফরাজী একই উপজেলার বাসিন্দা। এই দম্পতির তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জেরে কিছুদিন আগে ফারজানা তার বাবার বাড়িতে চলে যান। পরে উভয় পরিবারের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করে তাকে পুনরায় স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার দিন সকালে আবারও একই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ফরাজী বিষয়টি ফোনে তার শ্বশুর-শাশুড়িকে জানান। এর কিছুক্ষণ পরই ফারজানা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, এর আগে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে উর্মি নামে এক নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। একের পর এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

কলাপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

Update Time : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬