ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View
১৩৬

নিজস্ব প্রতিবেদক : “নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোমবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে হীড বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা সোহেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.আবু বকর সিদ্দিক, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার।

উপস্থিত ছিলেন পাখিমারা শাখার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল করিম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ মো. ইব্রাহিম খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে  শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

কলাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস

Update Time : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬