
নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়ায় যুবলীগ নেতা মাসুম বেপারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার দত্তপাড়া গ্রামের যুবলীগ নেতা মাসুম বেপারীর পিতা মো. মকবুল হোসেন বেপারী বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় উপজেলার দত্তপাড়া গ্রামের যুবলীগ নেতা মাসুম বেপারীর পিতা ও মামলার বাদী মো. মকবুল বেপারী বলেন, দুই মাস আগে রাজনৈতিক বিরোধের জেরে তার প্রতিবেশী বিএনপি দলীয় নেতা ছাইদুল কাজী, ভাই ছালাম কাজী ও সায়েম কাজী তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে তারা তার ছেলে যুবলীগ নেতা মো. মাসুমের কাছে ৫০ হাজার টাকা পাওয়ার দাবি করে তাকে হেনস্তা করেন।
রোববার সকালে তার ছেলে মো. মাসুম পার্শ্ববর্তী দক্ষিণ বাইশারী গ্রামের অসুস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আল আমিন খানকে দেখতে যান। এ সময় আসামিরা তার ছেলে মাসুম খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে তারা খবর পেয়ে সেখান থেকে মাসুমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন।
এ ঘটনায় থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 





















