ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

  • Reporter Name
  • Update Time : ০৮:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫০ Time View
৯৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর পৌর এলাকায় দিনের বেলায় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (২৮ এপ্রিল) দুপুরের এই ঘটনায় ঘর থেকে প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৩৪) উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় তিনি বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা ছেলের সাইকেল মেরামতের জন্য ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা দিয়ে বাইরে যান। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা। চোর চক্র ঘরের পেছনের টিনের বেড়া আংশিক খুলে ভেতরে প্রবেশ করে। আলমারি থেকে প্রায় ৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২ ভরি রুপার গহনা এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার টাকা।

রাজিয়া সুলতানার দাবি, ঘটনার কিছুক্ষণ আগে প্রতিবেশী এক ব্যক্তিকে বসতঘরের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় ওই ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

উজিরপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

Update Time : ০৮:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬